No title

 মনে রাখবেন , " প্রথম কথা আমি বলি ", পরের কথাগুলি ভূতে বলে । :- - শ্রী শ্রী রামঠাকুর ।

সত্যের পথে মুক্তি | জীবে দয়া, নামে রুচি | বেদবাণী (২১) ব্যাখ্যা | শ্রীশ্রী রামঠাকুর#bedbani

দেহ যখন অসুস্থবোধ করছেন , আজ আমাদের বাড়ি চলুন । আমরা আপনার সেবা-যত্ন করব । আপনকে নিয়ে যাওয়ার জন্য এসেছি । ঠাকুর বলিলেন , সেবা আপনেরা করবেন । সেইটা আপনেগো কাজ । আজ আমি যামু না । দিনক্ষণ দেখিয়া পারে যামু । আমি ঠাকুরের শ্রীপাদপদ্মে হাত বুলাইয়া দিতেছিলাম । ঠাকুরের কথা শুনিয়া আমি হতাশ হইলাম । ঠাকুর তখন বলিলেন , পিতাঠাকুর ও মাতাঠাকুরানীরে বলবেন , নাম শুনবার জন্য ব্যস্ত হওয়ার কারণ নাই । নাম দেওয়ার জন্যই আমি আসছি । নাম বিতরণ করাই আমার কাজ । সেজন্য সকলের দ্বারে দ্বারে গিয়া নাম বিতরণরূপ গুরুর আদিষ্ট কর্মে নিযুক্ত আছি । আমি ঠাকুরকে পুনঃরায় অতি বিনীতভাবে নিবেদন করিলাম , আপনি আমাদের বাড়ি যাবেন এতে আর দিনক্ষণ দেখবার কি আছে ? আজ দয়া করে চলুন । একথা শুনিয়া ঠাকুর বলিলেন , মনে রাখবেন , প্রথম কথা আমি বলি , পরের কথাগুলি ভূতে বলে । আমার প্রথম কথা আপনেরে কইছি । আপনে আমার সেই কথা না শুইনা যদি ভূতের কথা শুনতে চান , তবে শুনতে পারেন । আপনেরা আমার কথা না শুইনা ভূতের কথামত চলেন বইলাই আসা-যাওয়ার বিরাম নাই । জন্ম-মৃত্যরও শেষ নাই । ঠাকুর নীরব হইলেন । ঠাকুরের এই কথাগুলি শুনিয়া বড় ব্যথা পাইলাম , মনে মনে রাগও হইল । ট্রেন ফেনী ষ্টেশনে পৌঁছাইলে আমি প্রণাম করিয়া চলিয়া আসিতেছি , এমন সময় ঠাকুর বলিলেন , না বুইঝা রাগ করবেন না । কি হয় দেখেন । পুনঃরায় প্রণাম করিলে ঠাকুর আমার মাথায় হাত রাখিলেন । ট্রেন হইতে নামিয়া বড়দা ও ঠাকুরভাইকে সব কথা বলিলাম । " জয়রাম " ফনীন্দ্র কুমার মালাকার । " রামভাই স্মরণে " পৃষ্ঠা সংখ্যা ১৭ হইতে ।

Post a Comment

Previous Post Next Post